২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থপাচারের দায়ে বিটকয়েন গুরু আটক

ভার্চুয়াল কারেন্সি বিটকয়েন ব্যবহার করে অবৈধ অস্ত্র, মাদক ও অবৈধ পণ্য কেনার অভিযোগে বিটকয়েন এক্সচেঞ্জের সিইও ও বিটকয়েন ফাউন্ডেশনের ভাইস চেয়্যারম্যান চার্লি শ্রিমকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 05:57 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

শ্রিমের সঙ্গে রবার্ট ফেইলাকেও একই অভিযোগে আটক করা হয়েছে। ফেইলা বিটিসিকিং নামে ক্ষুদ্রপরিসরে বিটকয়েন এক্সচেঞ্জ পরিচালনা করতেন।

পৃথক প্রতিবেদনে বিজনেস ইনসাইডার ও গার্ডিয়ান জানিয়েছে, শ্রিমের বিরুদ্ধে অনলাইনে অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে করা চার্জশিটে বলা হয়েছে-- শ্রিম অনলাইনে কালোবাজারিদের চক্র সিল্করোডের কাছে ১০ লাখ বিটকয়্নে বিক্রি করেছেন। এ জন্য তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভার্চুয়াল কারেন্সি হিসেবে বিটকয়েন ব্যবহার আইনত বৈধ হলেও অনলাইনে কালোবাজারিদের ওয়েবসাইট সিল্করোডের প্রত্যেক ব্যবহারকারীদের বিটকয়েন অন্তত একটি করে অ্যাকাউন্ট ছিল।

২০১৩ সালের ২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) সিল্ক রোডের কার্যক্রম বন্ধ করে দেয়।