২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটে অ্যাপ নির্মাতাদের কর্মশালা

মাইক্রোসফট বাংলাদেশের নতুন কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘অ্যাপপ্রেইনার: ডিফাইনিংগ্রেট অ্যাপস” শীর্ষক কর্মশালা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 04:31 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

এক বিজ্ঞপ্তিতে মাইক্রোসফট বাংলাদেশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গুগল ডেভেলপার গ্রুপ ও উইন্ডোজ ডেভেলপাররা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার ওই কর্মশালায় অংশ নেন। এতে হাতেকলমে মোবাইল অ্যাপের ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে দেশের উদীয়মান মোবাইল অ্যাপ ডেভেলপারের বিভিন্ন দল তাদের অ্যাপস প্রদর্শন করার সুযোগ পান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শোকেস এবং পরবর্তীতে উইন্ডোজ ফোনের আরও একটি অ্যাপও উন্মোচিত হয় একই কর্মশালায়।

এছাড়া কর্মশালাটিতে বক্তাদের মধ্যে ছিলেন পেপালের ইউআইই ম্যানেজার মোহাম্মদ নাজমুস সালেহিন, স্টার্টআপ বাংলাদেশের নাইমা জাকারিয়া, বনলতা ইউজার এক্সপেরিয়েন্স এর মাশরুর হান্নান ও শাদমান রহমান।

ওয়ার্ল্ড ব্যাংক আয়োজিত এবং মাইক্রোসফটের অংশীদারে ওয়াটার হ্যাকাথন-এর ঘোষণা প্রদান করেন মির্ভা তুলিয়া ও উমার আলম।