২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেই স্যাফায়ার গ্লাস বানাবে অ্যাপল

অবশেষে মুখ খুললেন অ্যাপল সিইও টিম কুক। সম্প্রতি এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুক নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অ্যাপলের নতুন ফ্যাক্টরিতে স্যাফায়ার গ্লাস তৈরি হবে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 04:27 PM

Updated : 25 Apr 2022, 03:45 PM

প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যারিজোনার নতুন ফ্যাক্টরিতে স্যাফায়ার গ্লাস তৈরির ব্যাপারটি নিশ্চিত করলেও অ্যাপল বড় স্ক্রিনের আইফোন বা আইওয়াচ বানাতে এটি ব্যবহার করবে কি না সে ব্যাপারে মুখ খোলেননি কুক; বরং কৌশলের সঙ্গে এড়িয়ে গেছেন এ সংক্রান্ত প্রশ্ন।

আঁচড় আর ফাটল প্রতিরোধী হিসেবে সুনাম রয়েছে স্যাফায়ার গ্লাসের।

অ্যাপল অ্যারিজোনায় নতুন ফ্যাক্টরি তৈরির ঘোষণা দিয়েছিল ২০১৩ সালের নভেম্বর মাসে। তারপর থেকেই প্রযুক্তিপ্রেমীদের নানা প্রশ্ন ছিল নতুন ফ্যাক্টরি নিয়ে। ওই ঘোষণার কিছুদিন আগেই জিটি অ্যাডভান্সড টেকনোলজিসের সঙ্গে ৫৭৮ কোটি ডলারের বিনিময়ে স্যাফায়ার গ্লাস তৈরির কাঁচামাল সরবরাহের এক চুক্তিতে এসেছিল অ্যাপল। তাই গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করলেও অ্যাপলের নতুন কারখানায় যে স্যাফায়ার গ্লাসই তৈরি হবে তা ছিল অনেকটাই নিশ্চিত।