এল আইওয়ার্কের নতুন ভার্সন
টেক জায়ান্ট অ্যাপলের অফিস প্রোগ্রাম ‘আইওয়ার্ক’-এর আপডেট ভার্সন প্রকাশ করেছে। তথ্যের নিরাপত্তার জন্য এতে যুক্ত হচ্ছে পাসওয়ার্ড ব্যবস্থা।
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, অ্যাপলের নতুন ভার্সনের অফিস প্রোগ্রামে ওএস এক্স, আইওএস এবং ওয়েবভিত্তিক আই ক্লাউড ভার্সনের নতুন কিছু ফিচার দেখা যাবে।
মাইক্রোসফটের অফিস প্রোগ্রামের আদলে তৈরি অ্যাপলের আইওয়ার্ক। নতুন ফিচারে রোটেট, রিসাইজ, মাস্ক অবজেক্ট, কলাম ও রো সর্টিং, পাদটীকাসহ আরও কিছু ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া মাইক্রোসফটের অফিস প্রোগ্রামের নিরাপত্তা ব্যবস্থার মতো এখানেও রয়েছে প্রয়োজনীয় তথ্য পাসওয়ার্ড দিয়ে নিরাপদ রাখার ব্যবস্থা।
আইওয়ার্কের নতুন ভার্সন অবমুক্ত হওয়ায় ক্লাউডে তথ্য সংরক্ষণ ও আদান-প্রদানে নিরাপত্তা আগের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেছে ম্যাশএবল।
