রেজার ব্র্যান্ডে শীতকালীন অফার
সিরিয়াস গেইমারদের জন্য বিভিন্ন ডিভাইসে শীতকালীন নগদ ছাড় ঘোষণা করেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এ উপলক্ষ্যে গেইমিংয়ের জন্য রেজার ব্লাক উইডো আলটিমেট মেকানিক্যাল কিবোর্ড ও রেজার ডেথএডার ২০১৩ মাউস কিনতে নগদ ছাড় পাওয়া যাবে।
এক বিজ্ঞপ্তিতে কম্পিউটার সোর্স জানিয়েছে, রেজার ডেথএডার ২০১৩ মাউস বিক্রিতে শতকরা ২৯ ভাগ নগদ ছাড় পাওয়া যাবে। অফার অনুযায়ী রেজার ডেথ অ্যাডার এর মূল্য চার হাজার ৯০০টাকা এবং রেজার ব্লাক উইডো কি-বোর্ড কেনা যাবে নয় হাজার ৯০০ টাকায়।
অফারে উল্লেখ করা রেজর ডেথ অ্যাডারে ৬৪০০ ডিপিআই ৪জি অপটিক্যাল সেন্সর এবং ব্লাক উইডো’র রয়েছে এন্টি-ঘোস্টিং কি ছাড়াও পাঁচ গুণ দ্রুত রেসপন্স সুবিধা।
দেশব্যাপী কম্পিউটার সোর্সের সবগুলো আউটলেটে এ অফার চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
