২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটের বিকেন্দ্রীকরণ প্রকল্প

অভিনব এক প্রকল্প হাতে নিয়েছেন বিটক্লাউড ডেভলপাররা। তারা আশা করছেন তাদের মাধ্যমে একদিন বদলে যাবে বর্তমান ইন্টারনেট ধারাটি। আর এ ধারা বদলাতে তারা বিটকয়েন মাইনংয়ে যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয় সে আদলেই ইন্টারনেট চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 06:00 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ প্রক্রিয়ায় কোনো ইন্টারনেট প্রতিষ্ঠানের বদলে একক ব্যক্তিরাই অর্থের বিনিময়ে ডেটা সংরক্ষণ, রাউটিং এবং ব্যান্ডউইডথ সেবা প্রদান করবেন।

বিটকয়েন মাইনাররা যে রকম জটিল গাণিতিক সমস্যা সমাধানের মধ্য দিয়ে ভার্চুয়াল কারেন্সি আয় করে থাকেন, ঠিক সেভাবেই প্রতিজন নেট ব্যবহারকারী বিটক্লাউড নেটওয়ার্কে কী পরিমাণ ব্যান্ডউইডথ দিচ্ছেন সে অনুপাতে প্রকল্পটি থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের ভার্চুয়ার কারেন্সি ও ক্লাউডকয়েন দিয়ে পুরস্কৃত করা হবে।

প্রকল্পের প্রতিষ্ঠাতারা বর্তমানে প্রকল্পটির জন্য ডেভলপার খুঁজছেন। তারা জানিয়েছেন, তারা প্রকল্পটি বর্তমান ইন্টারনেটকে বিকেন্দ্রীভূত করার মধ্য দিয়ে শুরু করবেন। এর ফলে পরবর্তীতে তারা বর্তমান ইন্টারনেটের বদলে নতুন ইন্টারনেট সেবা শুরু করতে পারবেন।

এ প্রসঙ্গে প্রকল্পটির দল আরও জানিয়েছে, যদি কেউ ইন্টারনেট নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা, ইন্টানেটের সেন্সরশিপ বন্ধ করা, ইন্টারনেটকে বিকেন্দ্রিভূত করে তা নতুন মাত্রার নেটওয়ার্ক দিয়ে বর্তমান ইন্টারনেটকে বদলে দিতে চান, তাহলে তার উচিত হবে এ প্রকল্পে যোগ দেওয়া বা এটিকে সমর্থন করা।