২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ১০ মাসে দ্বিগুণ

এক বছরেরও কম সময়ে দ্বিগুণ হয়েছে মোবাইল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারী সংখ্যা। ক্রস প্লাটফর্ম অ্রাপটির এই সাফল্যের খবর জানিয়েছেন খোদ হোয়াটসঅ্যাপ সিইও জন কোম।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 06:48 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, কোম হোয়াটসঅ্যাপের এই সাফল্যের খবর জানান সোমবার। তার দেওয়া তথ্যানুযায়ী ২০১৩ সালের এপ্রিল মাসে বিশ্বব্যাপী অ্যাপটির ব্যবহারকারীরর সংখ্যা ছিল ২০ কোটি। অ্যাপটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ৪৩ কোটি। অর্থাৎ ১০ মাসে বিশ্বব্যাপী অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

একদিকে তরুণদের মধ্যে ফেইসবুক আর টুইটারের মতো সোশাল মিডিয়ার জনপ্রিয়তা পড়তির দিকে, অন্যদিকে গানিতিক হারে বাড়ছে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা।

কোমের দেওয়া তথ্য অনুযায়ী একবছর আগে প্রতিদিন গড়ে ২ হাজার কোটি মেসেজ আদান প্রদান হত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ক্রস প্লাটাফর্ম অ্যাপটি ব্যবহার করে প্রতিদিন আদান-প্রদান হওয়া সেই মেসেজের সংখ্যা এখন ছাড়িয়ে গেছে ৫ হাজার কোটি।