২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্শির চকলেট এবার থ্রিডি প্রিন্টারে

চকলেটভক্তদের জন্য বিশাল খাবর- এখন চকলেট খেতে হলে এমনকি দোকানেও যাওয়া লাগবে না, কম্পিউটারে স্রেফ প্রিন্ট কমান্ড দিলেই হবে। খবরটি মার্কিনিদের জন্য হলেও, একুশ শতকে কোনো নতুন প্রযুক্তি পশ্চিম থেকে পূর্বে আসতে কতই আর সময় লাগে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 04:42 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মূল খবরটি হচ্ছে, উত্তর আমেরিকার সবচেয়ে বড় চকলেট উৎপাদক হার্শি-এর সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে থ্রিডি সিস্টেমস।

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, থ্রিডি সিস্টেমস তাদের প্রযুক্তি দিয়ে সাহায্য করবে হার্শিকে যাতে করে চকলেট এবং অন্যান্য খাদ্যপণ্য থ্রিডি প্রিন্টারেই তৈরি করা যায়।

এক বিবৃতিতে থ্রিডি সিস্টেমস জানিয়েছে, থ্রিডি প্রিন্টিংকে দৈনন্দিন জীবনের মূল ধারায় মিশিয়ে দিতে চকলেট তৈরি বেশ লাগসই পদক্ষেপ হবে। অন্যদিকে হার্শির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান উইলিয়াম পাপা এক বিবৃতিতে জানিয়েছেন, হতে পারে এটি সম্পূর্ণ নতুন ধরণের ক্যান্ডি বা উৎপাদনের নতুন এক পদ্ধতি। ভবিষ্যতেও হার্শি নিজেদের এগিয়ে নেয়ার পথ হিসেবে থ্রি-ডি প্রিন্টিংয়ের মতো নতুন প্রযুক্তিকে স্বাগত জানাবে।

তবে এখনও জানা যায়নি এ যন্ত্র কবে নাগাদ ব্যবহার করা হবে বা এতে কী পরিমাণ খরচ পড়ছে- প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।