২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটা ট্রাফিক অর্ধেকে নামাবে গুগল ক্রোম

ওয়েব ব্রাউজার ক্রোমের মোবাইল ভার্সনের নতুন আপডেট আনছে ইন্টারনেট জায়ান্ট গুগল। নির্মাতার দাবী- ব্রাউজারটি ডেটা ট্রাফিক শতকরা ৫০ শতাংশ কমিয়ে আনবে। বুধবার এক ব্লগ পোস্টে ক্রোম মোবাইল ভার্সনের নতুন আপডেটের এই ফিচারটির খবর ঘোষণা করে ইন্টারনেট জায়ান্ট প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 03:42 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আপডেট ইনস্টল করার পর ডেটা ট্রান্সফার কমাতে ব্রাইজারের ‘সেটিংস’ মেনু থেকে ডেটা সেভিং অপশনটি ‘এনএবল’ করে নিতে হবে। অপশনটি কারযকর করার পর ডেটা ট্রান্সফারের সঠিক পরিমানটিও জানতে পারবেন ব্যবহারকারী।

এ ব্যাপারে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্রোমের ডেটা কমপ্রেশন এবং ব্যান্ডউইডথ ব্যবস্থাপনার মাধ্যমে ডেটা ট্রাফিক শতকরা ৫০ শতাংশ কমিয়ে আনা সম্ভব।’ অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের ক্রোম ব্রাউজার থেকে এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে মার্কিন গুগল।

এছাড়াও ক্রোমের নতুন আপডেটের আইওএস ভার্সনে থাকবে গুগল ট্রান্সলেট। ক্রোমের অ্যান্ড্রয়েড ভার্সনে গুগল ট্রান্সলেট অনেক আগেই যোগ হলেও আইওএস ডিভাইসে অনুপস্থিতি ছিলো গুগলের বহুল ব্যবহৃত সেবাটির।