২৯ ভাষায় চ্যাট করতে চান?
এল ২৯ ভাষায় চ্যাট করার অ্যাপ্লিকেশন। ড্রয়েড ট্রান্সলেটর অ্যাপ্লিকেশন ব্যবহার করে চ্যাট করতে পারেন বিশ্বের বিভিন্ন ভাষাভাষী নাগরিকদের সঙ্গে। তা-ও নিজের ভাষায়।
ড্রয়েড ট্রান্সলেটর টেক্সটকে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারে। এছাড়া কণ্ঠস্বরও অনুবাদ করে শোনায় অপরপাশে সংযুক্ত অন্যকোনো ভাষীকে। এ জন্য দুপ্রান্তের দুজনকেই ড্রয়েড ট্রান্সলেটর ব্যবহার করতে হবে। এরপর আপনি যখন কারও সঙ্গে টেক্সট চ্যাট করবেন তখন তা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হতে থাকবে।
চাইলে ২৯ ভাষার যে কোনোটি নির্বাচন করে চুটিয়ে আড্ডা দিতে পারেন জার্মান, ফ্রেঞ্জ কিংবা চাইনিজ ভাষায়। ড্রয়েডে আপাতত ইংরেজি, আরবি, বুলগেরিয়ান, ক্যাটালান, চাইনিজ (সিমপ্লিফাইড), সিজিচ, ডাচ, ফিনিশ, জার্মান, ফরাসি, হিব্রু, হাঙ্গেরিয়ান, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানিজ, কোরিয়ান, মালাই, নরওয়েজিয়ান, পোলিশ, পর্তুগিজ, রোমানিয়ান, রাশিয়ান, স্লোভাক, স্প্যানিশ, সুইডিশ, তুর্কি, থাই, ইউক্রেনিয়ান ও ভিয়েতনামিজ ভাষায় চ্যাটিং ও অনুবাদ করার অপশন রয়েছে।
গত বছর জুন মাসে অ্যাপ্লিকেশনটির যাত্রা শুরু হয়। এরই মধ্যে এক লাখ ২০ হাজারবার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়েছে।
আগামী একবছর নাগাদ ব্যবহারকারীর সংখ্যা এক কোটিতে পৌঁছানোর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে অ্যাপ্লিকেশনটির নির্মাতা প্রতিষ্ঠান টিআইডব্লিও ইনিভেটিভস-এর মুখপাত্র আলেকজান্ডার কোনোভালভ। ড্রয়েডে ৮০টি ভাষা যুক্ত করতে কাজ করছেন ৫জন ফুলটাইম প্রোগ্রামার।
এ সম্পর্কে কোনোভালভ বলেন, “আমরা চাই বিশ্বের প্রত্যেক মানুষ যাতে নিজের মাতৃভাষায় বিশ্বব্যাপী যোগাযোগ করতে পারে। সে জন্য আমরা প্রযুক্তিগত উন্নয়ন চালিয়ে যাচ্ছি।”
ড্রয়েড ট্রান্সলেটর অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ব্যবহার উপযোগী।
