২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কোয়ান্টাম কম্পিউটার বানাচ্ছে এনএসএ

মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি(এনএসএ) কোয়ান্টাম কম্পিউটার ডেভেলপ করছে। আর কোড ক্র্যাকিং কোয়ান্টাম কম্পিউটার তৈরির কথা ফাঁস করে দিয়েছেন এডওয়ার্ড স্নোডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 07:09 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে আগের চেয়ে আরও সহজে তারা বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংকিং, বাণিজ্যিক, মেডিকেল ও সরকারি প্রতিষ্ঠানের তথ্যের উপর নজরদারি করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

পৃথক প্রতিবেদনে বিবিসি ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই প্রকল্পে এনএসএ আট কোটি মার্কিন ডলার খরচ করবে। এতে আগের চেয়ে কম সময়ে ও দ্রুতগতির কম্পিউটার ব্যবহার করে তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্যের উপর নজরদারি করতে সক্ষম হবে।

এনএসএর একসময়কার চুক্তিভিত্তিক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন সম্প্রতি সংবাদপত্রে এনএসএর পরিকল্পনার কথা ফাঁস করে দেন। এতে এনএসএর কার্যক্রম নিয়ে বিশ্বগণমাধ্যমে তোলপাড় শুরু হয়।

এ প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে ইন্টারনেট রিসার্চ গ্রুপের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এনএসএ। ম্যারিল্যান্ডের একটি গবেষণাগারে পেনিট্রেটিং হার্ড টার্গেটস নামে এ গবেষণা হবে বলে জানা গেছে।