২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসএকাণ্ডে মামলায় মার্কিন সরকার

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির বা এনএসএ-র নজরদারি কর্মসূচির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়ন (এসিএলইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 06:35 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এনএসএ মার্কিনীদের যেসব ডেটা সংগ্রহ করছে, সেগুলো কী কাজে ব্যবহৃত হয়েছে তা বিস্তারিত জানতে চায় এসিএলইউ।

যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে এ মামলাটি করার তিনদিন আগেই দেশটির একটি আদালত এনএসএএ-র আলাদা একটি নজরদারি কর্মসূচিকে বৈধ বলে রায় দিয়েছে। তারপরেই এসিএলইউ এবং ইয়েল ইউনিভার্সিটির মিডিয়া ফ্রিডম অ্যান্ড ইনফরমেশন অ্যাকসেস ক্লিনিক সম্মিলিতভাবে সরকারের বিরুদ্ধে এ মামলাটি করল।

এর আগেও এসিএলইউ ২০১৩ সালের জুন মাসে মামলা করেছিল। ওই মামলার বক্তব্য ছিল, যেভাবে এনএসএ লাখো মোবাইল ট্র্যাক করছে তা যুক্তরাষ্ট্রের সংবিধান বিরুদ্ধ। কিন্তু এ সংক্রান্ত কোনো প্রমাণ এসিএলইউ দিতে না পারার কারণে ২৭ ডিসেম্বর নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট বিচারক উইলিয়াম পলি মামলাটি খারিজ করে দেন।

কিছুদিন আগেই জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয়ে যাওয়া ক্যাওস কমিউনিকশন কনগ্রেসে অ্যাপলবাম নামে এক ব্যক্তি জানান, সিসকো, অ্যাপল, ডেল, এইচপি, হুয়াওয়েই এবং জুনিপার নেটওয়ার্কের তৈরি পণ্য ও সেবার মাধ্যমে এনএসএ তাদের কর্মসূচি চালাচ্ছে এবং এনএসএ’-র মূল লক্ষ্য হচ্ছে যেসব বিষয় তাদের আকর্ষিত করে তার উপর পূর্ণ নজরদারি চালানো।