এনএসএ-র পক্ষে মার্কিন আদালতের রায়
মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ-র বিরুদ্ধে আইনভঙ্গ করে গ্রাহকদের অনুমতি ছাড়াই ফোন থেকে ব্যক্তিগত ডেটা সংগ্রহের অভিযোগে মামলা করেছিল আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ)। ওই মামলায় এনএসএ-র পক্ষে রায় দিয়েছে মার্কিন আদালত। এনএসএ কোনো আইন ভঙ্গ করেনি-- এমনটাই মন্তব্য করেছে মার্কিন আদালত।
প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার এনএসএ-র পক্ষে রায় দেন মার্কিন আদালত। সম্ভ্যাব্য সন্ত্রাসী হামলার প্রতিরোধ এবং তদন্ত ছাড়া অন্যকোনো উদ্দেশ্যে এনএসএ-র সংগ্রহ করা ডেটা ব্যবহার করা হয়নি বলে মামলার রায়ে বলেন মার্কিন ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম পলি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারের উপর আল কায়েদার হামলার ঘটনায় প্রতিরোধে এনএসএ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার ব্যর্থতার মনে করিয়ে ওই বিচারক বলেন মার্কিন নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন কঠোর নজরদারি। সেই কারণেই এনএসএ গ্রাজতদের মোবাইল থেকে ডেটা সংগ্রহ করেছে এবং এর মাধ্যমে গোয়েন্দা সংস্থাটি কোনো আইন ভঙ্গ করেনি।
এনএসএ-র বিরুদ্ধে করা মামলায় এনএসএ-র ডেটা সংগ্রহ বন্ধ করে দেওয়ার এবং সংগৃহীত ড়েটা ডিলিট করে দেওয়ার দাবি জানিয়েছিল এসিএলইউ। শুক্রবার মামলার রায়ের পর উচ্চ আদালতে আপিল করার হবে বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে এসিএলইউ এর পক্ষ থেকে।
