২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুনি রোবটবিরোধী জনমত বাড়ছে

ব্যবসাসফল সায়েন্স ফিকশন মুভি টার্মিনেটরে যেসব বিধ্বংসী স্বয়ংক্রিয় রোবট ব্যবহার করা হয়েছে, বাস্তবে সে ধরনের খুনি যন্ত্র তৈরিতে নিষেধাজ্ঞা চায় মানবাধিকার সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 03:06 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, এ ধরনের রোবট মানুষের মধ্যে ভীতি ছড়াতে পারে। ফ্রান্স ওই ধরনের রোবট তৈরি না করার জন্য আন্তর্জাতিক চুক্তির আহ্বান জানিয়েছে।

খুনি রোবট বাস্তবে তৈরি না করার পক্ষে বিশ্বব্যাপী ব্যাপক প্রচারণা চলছে। ২১টি দেশ থেকে ৪৪টি বেসরকারি প্রতিষ্ঠান এর বিরুদ্ধে তাদের মত প্রকাশ করেছে।

এ বিষয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রচারণার একজন আয়োজক স্টিভ গুজ বলেন, সরকারের উচিত ভবিষ্যতে এ ধরনের কোনো ডিভাইস তৈরির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা।

সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে সক্ষম যুদ্ধাস্ত্র এখনও তৈরি হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র, য্ক্তুরাজ্য, ইসরাইল, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া দূরনিয়ন্ত্রিত মানুষবিহীন যুদ্ধাস্ত্র ব্যবহার করে।