২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ বর্ষপূর্তিতে কিউবি

কিউবি বাংলাদেশে ইন্টারনেট সেবায় চার বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার গুলশানে কিউবির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইভাবে কোম্পানির আঞ্চলিক অফিস বা কার্যালয়গুলোতেও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 06:39 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

চতুর্থ বর্ষপূর্তির এই উৎসবে কিউবির সঙ্গে একবছর পূর্ণ করা গ্রাহকদের জন্যও ছিল উপহার।

এ উপলক্ষে এক থেকে দুই বছরের গ্রাহকদের জন্য কিউবির মাসিক প্যাকেজের দ্বিগুণ পরিমাণ পর্যন্ত ইন্টারনেট ভলিউম ব্যবহারের সুবিধা ঘোষণা করা হয়েছিল। এছাড়া প্রি-পেইড গ্রাহকদের জন্যও ছিল নানা সুযোগ-সুবিধা।

বাংলাদেশে কিউবির কার্যক্রম পরিচালনার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ডিএস ফয়সাল হায়দার জানান, প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক উন্নয়নের জন্য কিউবি সম্প্রতি ফোরজি এলটিই (লং টার্ম ইভ্যালুয়েশন) প্রযুক্তির অনুমোদন পেয়েছে।

হায়দার আরও জানান, ফোরজি এলটিই প্রযুক্তির উপর পরীক্ষা-নিরীক্ষা শিগগিরই শেষ হবে। এর বদৌলতে বাংলাদেশের গ্রাহকদের কিউবি অধিকতর দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ দিতে পারবে।