২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশূন্যে জেলিফিস খামার

দুই দশক ধরে মহাকাশে জেলিফিস চাষ করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা! দুই দশক পরে সেই জেলিফিসগুলোকে পৃথিবীতেও ফিরিয়ে এনেছে প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 07:14 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মহাকাশে ঠিক খামার না বানালেও ৯০-এর দশকে সীমিত মাধ্যাকর্ষণ বা মাধ্যাকর্ষণহীন অবস্থায় জেলিফিসের আচরণ এবং বংশবৃদ্ধি নিয়ে গবেষণা চালাতে প্রায় আড়াই হাজার জেলিফিস পাঠিয়েছিল নাসা। আর দুই দশক পর সেই গবেষণা শেষে প্রায় ৬০ হাজার ‘মহাকাশ জেলিফিস’ পৃথিবীতে ফিরিয়ে এনেছে নাসা।

জেলিফিস এবং মানুষ উভয়ের উপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব অনেকটা একই। নাসার মূল উদ্দেশ্য ছিল, পৃথিবীতে ফিরিয়ে আনার পর মাধ্যাকর্ষণে মহাকাশ জেলিফিসগুলো কতটা মানিয়ে নিতে পারে, সে ব্যাপারে তথ্য সংগ্রহ করা। একই ঘটনা মানুষের ক্ষেত্রে ঘটলে কি হতে পারে, সে ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যাবে এ গবেষণায়।

৯০-এর দশকে মহাকাশে ২,৪৭৮টি জেলিফিস পলিপ পাঠিয়েছিলো নাসা। পলিপগুলো মহাকাশে বড় হয়ে বংশবৃদ্ধির করে। ২০ বছর পর জেলিফিসগুলোর সংখ্যা ৬০ হাজারে পৌঁছে যায়।

পৃথিবীতে ফিরিয়ে আনার পর বিজ্ঞানীরা দেখেন, মাধ্যাকর্ষণ শক্তি বেড়ে যাওয়ায় পানিতে সাঁতার কাটতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে স্পেস জেলিফিসগুলো। সোজা কথায় মহাকাশের মাধ্যাকর্ষণহীন পরিবেশে বড় হওয়ার পর পৃথিবীতে খাপ খাইয়ে নিতে পারছিল না স্পেস জেলিফিসগুলো।

জেলিফিসের উপর দুই দশক ধরে চালানো ওই গবেষণার পর নাসার বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, মহাকাশে মাধ্যাকর্ষণশূন্য অবস্থায় বংশবৃদ্ধি করলে একই প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারে নভোচারীরা।