২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন নিয়ে অ্যাপলের টিপস

নতুন আইওএস ৭ অপারেটিং সিস্টেমের অনেক ফিচার এখনও অজানাই রয়ে গেছে আইফোন ব্যবহারকারীদের। নতুন আইওএস ৭-এর সঙ্গে আইফোন ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দিতে ‘টিপস অ্যান্ড ট্রিকস’ নামে নিজেদের সাইটে নতুন এক পেইজ চালু করেছে টেক জায়ান্ট অ্যাপল।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 02:49 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, আইফোন ৪এস, ৫এস এবং ৫সি কেবল এই তিনটি স্মার্টফোনেই চলবে আইওএস ৭। তাই ‘টিপস অ্যান্ড ট্রিকস’ পেইজটিতেও কেবল এই তিনটি স্মার্টফোন ব্যবহারের বিভিন্ন টিপসই দেওয়া হয়েছে।

অডিও অনলি ফেইস-টাইম কল বা স্পটলাইট সার্চ ফিল্ডের মতো নতুন ফিচারগুলো ব্যবহারের উপায় বাতলে দেওয়া হয়েছে পেইজটিতে। আইওএস ৭ ব্যবহারের অনেক ঝক্কি-ঝামেলার সমাধান করে দিতে পারে পেইজটি।

পেইজ লিংক: http://www.apple.com/iphone-5s/tips/

নাম: ‘টিপস অ্যান্ড ট্রিকস’