২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে যাচ্ছে টুইটার

মাইক্রোব্লগিং সাইট টুইটার পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরুর পরিকল্পনা করেছে। ধারণা করা হচ্ছে শেয়ার বাজার থেকে প্রতিষ্ঠানটি একশ’ কোটি ডলার সংগ্রহ করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 08:43 AM

Updated : 25 Apr 2022, 07:21 PM

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ২০১২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের শেয়ারবাজারে আগমনের পর টুইটারই সবচেয়ে বড় সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে।

সর্বশেষ প্রকাশিত তথ্যমতে, সাত বছর বয়সী প্রতিষ্ঠানটির মাসিক ব্যবহারকারী রয়েছে ২১ কোটি ৮০ লাখ। প্রতিদিন প্রায় ৫০ কোটি টুইট করে তারা।

২০১৩ সালের প্রথম ছয় মাসে ২৫.৪০ কোটি ডলার আয় হলেও প্রতিষ্ঠানটিকে লোকসান গুনতে হয় ৬.৯০ কোটি ডলার।

প্রথমবারের মতো টুইটার তার আর্থিক বিবরণীও সম্প্রতি প্রকাশ করেছে। কোম্পানিটি একদমই লাভ করতে পারছিল না। ২০১০ সালে এর আয় ছিল মাত্র ২ কোটি ৮০ লাখ ডলার, যা ২০১২ সালের শেষ দিকে ৩১ কোটি ৭০ লাখ ডলারে উঠে এসেছিল।