২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ আরটি ব্যবহার করবে না ডেল

কম্পিউটার সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ডেল সিদ্ধান্ত নিয়েছে, তাদের পরবর্তী আর কোনো ট্যাবলেট বা কম্পিউটারে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেম ব্যবহার করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 03:38 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিদ্ধান্তের কারণ হিসেবে ডেল জানিয়েছে ক্রেতাদের সঙ্গে এ সফটওয়্যারটি তাল মেলাতে পারেনি।

উইন্ডোজ আরটি সফটওয়্যারটিতে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের বিভিন্ন সফটওয়্যার সাপোর্ট করে না, এমনটাই জানিয়েছে ডেল। ডেল প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই এর প্রতিষ্ঠাতা মাইকেল ডেলের পরিচালিত একটি গ্রæপের অধীনে চলে যাবে।

ডেল পরিকল্পনা করছেন, এর পাবলিক শেয়ার বাণিজ্য বন্ধ করে এবং হার্ডওয়্যারভিত্তিক সেবার পরিবর্তে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে সফটওয়্যার সেবাভিত্তিক করে তুলতে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা তাদের গ্রাহকদের জন্য ডিভাইস বিক্রি একেবারে বন্ধ করে দিচ্ছে না।

এ প্রসঙ্গে ডেলের বাণিজ্যিক ট্যাবলেটের গ্লোবাল প্রোডাক্ট ম্যানেজার অ্যাডাম গ্রিফিন জানিয়েছেন, তারা নতুন কোনো কিছু করতে যাচ্ছেন না। তারা শুধু তাদের প্রাতিষ্ঠানিক শক্তির দিকে নজর দিতে চাচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, তারা উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম ব্যবহারের চিন্তা করছেন।