বিল গেটসকে অপসারণের চেষ্টা
সহপ্রতিষ্ঠাতা হওয়ার ৩৮ বছর পর বিল গেটসকে চেয়ারম্যান পদ থেকে অপসারনের চেষ্টা করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট কর্পোরেশনের কিছু বিনিয়োগকারী।
সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কোম্পানির প্রধান ২০জন বিনিয়োগকারীর মধ্যে প্রথম তিনজন তাকে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর জন্য প্রেস বোর্ডের কাছে সুপারিশ করেছে।
তবে মাইক্রোসফটের এক প্রতিনিধি মঙ্গলবার এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। মোট পাঁচ ভাগেরও কম শেয়ারের মালিক ওই তিন বিনিয়োগকারির বিষয়ে মাইক্রোসফটের কোনো ভ্রুক্ষেপ নেই বলে জানা গেছে। গেটস একাই কোম্পানির ২৭ হাজার ৭০০ কোটি ডলারের প্রতিষ্ঠানে সাড়ে চার ভাগ মালিকানার অধিকারী।
এই তিন বিনিয়োগকারী মনে করেন, গেটসের চেয়ারম্যন পদে আধিপত্য কোম্পানির নতুন পরিকল্পনা এবং নতুনদের সুযোগ তৈরিতে বাধা দিচ্ছে। এছাড়া তারা গেটসের ‘দানশীল স্বভাব’ নিয়েও শংকিত।
১৯৮৬ সালে পাবলিক কোম্পানি হিসেবে মাইক্রোসফটের যাত্রা শুরুর সময় গেটস এর ৪৯ ভাগের মালিক ছিলেন। গত বছরগুলোতে তিনি মোট আট কোটি শেয়ার বিক্রি করেছেন।
অনেক বিনিয়োগকারীর মতে, গেটস চেয়ারম্যানের চাইতে কোম্পানির প্রধান নির্বাহীর পদে দায়িত্ব পালনে সফল ভূমিকা পালন করতে পারতেন।
