২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে স্বয়ংক্রিয় বিজ্ঞাপন

সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক ব্যবহারকারীদের মোবাইল নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপনের ভিডিও চালানোর বিষয়টি পরীক্ষা করে দেখছে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ফেইসবুক ব্যবহারকারীদের ছোট একটি দলের মধ্যে বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 04:57 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

ফেইসবুকের এ কার্যক্রম এপ্রিলের শেষের দিকে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে প্রতিষ্ঠানটি তারিখ পিছিয়েছিল। যে কোনো বিজ্ঞাপনদাতা ইনস্টাগ্রাম অথবা ফেইসবুকে সরাসরি ভিডিও আপলোডের মাধ্যমে বিজ্ঞাপনের কাজ করতে পারেন। কিন্তু এতে বাধ সেঁধেছে স্বয়ং ফেইসবুক। তারা চাচ্ছে ফেইসবুকের জন্য আলাদাভাবে বিজ্ঞাপনের ভিডিও তৈরি করুক বিজ্ঞাপনদাতারা।

টিভিতে দেখানো বিজ্ঞাপন বা প্রচলিত বিজ্ঞাপন টাইমলাইনে প্রচার করতে নারাজ ফেইসবুক। তবে এ বিষয়টি নিয়ে একটি প্রশ্ন রয়েই যাচ্ছে। আর তা হল, ব্যবহারকারীরা ফেইসবুকের এ উদ্যোগ কীভাবে নেবেন।

এ প্রসঙ্গে সলভ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যারি জ্যাকোবাই জানিয়েছেন, ফেইসবুক মধ্যবর্তী অবস্থানে থেকে কখনও বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারিকারীদের সন্তুষ্ট করতে পারবে না।