রেস্টুরেন্টে বিল দিতে পেপাল
আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের জন্য আপডেট করা হয়েছে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপাল অ্যাপ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টফোনে অ্যাপটি ব্যবহার করে রেস্টুরেন্টে খাবারের বিল পরিশোধ করা যাবে।
এ প্রকল্পে ইট২৪ নামের একটি খাবার বিষয়ক ওয়েবসাইটের সঙ্গে চুক্তি করেছে পেপাল। এতে প্রায় এক হাজার রেস্টুরেন্টে ক্রেডিট কার্ডের পরিবর্তে পেপালের মাধ্যমে লেনদেন করা যাবে।
অ্যাপটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যুক্ত করা হয়েছে ‘শপ’ নামে নতুন একটি ট্যাব। এতে ব্যবহারকারী নিকটবর্তী কোন কোন রেস্টুরেন্টে এই অ্যাপটি ব্যবহার করা যাবে সেটি জানতে পারবেন। এ ছাড়া পেমেন্ট সিস্টেমে ব্যবহারকারী নিজের একাধিক ক্রেডিট কার্ডের ছবি তুলে অ্যাকাউন্টে লেনদেনের জন্য যোগ করতে পারবেন।
