২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের নতুন নির্বাহী কমিটি

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ড. সাব্বির আহমেদ ও মোহাম্মদ কাউছার উদ্দীন। ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসেফিক অঞ্চলের চ্যাপ্টার ডেভেলপমেন্ট ম্যানেজার ও তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার নাভিদ হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 05:47 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

৫ সদস্যের নব-নির্বাচিত নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গির হোসেন ও মো. রবিউল আলম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. আবদুল আউয়াল। গত ৫-৮ সেপ্টেম্বর অনলাইনে সদস্যরা প্রার্থীদের ভোট দিয়েছেন। ১০ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করা হয়েছে। বর্তমান কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

নাভিদ হক ছাড়া নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ইন্টারনেট সোসাইটি নেপাল চ্যাপ্টারের সভাপতি বাবু রাম আয়াল এবং বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সদস্য সুমন আহমেদ সাবির।

পৃথিবীর বিভিন্ন দেশে ইন্টারনেট সোসাইটির ৯০টির অধিক চ্যাপ্টার রয়েছে এবং সবার জন্য ইন্টারনেট এই শ্লোগান নিয়ে কাজ করছে আন্তর্জাতিক সংগঠনটি।