২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনামে ইন্টারনেট ব্যবহার বাড়ছে

সাইবার অপরাধীরা অপরাধ এবং ওয়েব ব্রাউজিংয়ের জন্য টর ডার্ক নেট ব্যবহার করছে বলে জানিয়েছে একটি নিরাপত্তা প্রতিষ্ঠান। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টর ডার্ক নেটের মাধ্যমে পরিচয় গোপন করে ইন্টারনেট ব্যবহার করা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 05:07 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

ডাচ নিরাপত্তা প্রতিষ্ঠান ফক্স-আইটি জানিয়েছে, অগাস্ট মাসের শেষের দিকে টর ব্যবহারের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। এ অবস্থা দেখে অনেকেই মনে করছিলেন, হয়তো মানুষ পরিচয় গোপন করে ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু ফক্স-আইটির অনুসন্ধানে বের হয়ে এসেছে সাইবার অপরাধীদের জন্যই টরের ব্যবহার আগের তুলনায় দ্বিগুণ বেড়েছে।

শুধু তাই নয়, ডাচ প্রতিষ্ঠানটি জানিয়েছে সাইবার অপরাধীরা টর ব্যবহার করে মানুষের ব্যক্তিগত পিসি থেকে তথ্য চুরি করেছে এমন প্রমাণও রয়েছে তাদের কাছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৯ অগাস্টের আগ পর্যন্ত টরের সঙ্গে সংযোগের পরিমাণ ছিল প্রতিদিন প্রায় পাঁচ লাখ। কিন্তু এক সপ্তাহের মধ্যেই টরের দৈনিক সংযোগের পরিমাণ গিয়ে দাড়িয়েছিল ১৫ লাখে। এ বিষয়টি দেখেই ফক্স-আইটি নিরাপত্তা প্রতিষ্ঠানটি অনুসন্ধান শুরু করে।