২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত রেকর্ড হাতাচ্ছে গোয়েন্দারা

প্রায় লাখখানেক মানুষের এনক্রিপ্টেড অবস্থায় থাকা ইমেইল, ব্যাংক এবং মেডিকেল রেকর্ড ক্র্যাক করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমা সংবেদনশীল তথ্য ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেনের প্রকাশিত নথিতে এ বিষয়টি প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 04:36 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

নথিতে জানা গেছে, একটি উচ্চস্তরের গোপনীয় অপারেশনের জন্য এনএসএ প্রতিবছর ২৫ কোটি ডলার খরচ করে। এছাড়া যুক্তরাজ্য সম্পর্কে জানা গেছে, তাদের জিসিএইচকিউ বিভিন্ন অনলাইন নিরাপত্তা প্রটোকল সফলভাবে ডিকোড করে। এমনকি তারা কিছু সংখ্যক ইন্টারনেট প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থার প্রবেশাধিকার এনএসএর মতো বেশকিছু এজেন্সির হাতে দেওয়ার পরামর্শও দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কোনো এনক্রিপ্টেড ডেটা ডিকোড করা বেশ সময়সাপেক্ষ কাজ। আর তাই, যুক্তরাষ্ট্রের এনএসএ এবং যুক্তরাজ্যের জিসিএইচকিউ ডিকোডের কাজে সুপারকম্পিউটার ব্যবহার করেছে। তারা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানকে বাধ্য করেছে তাদের নিরাপত্তাব্যবস্থায় সফটওয়্যার ইনস্টল করতে, যাতে তারা সহজেই তথ্য পেতে পারে।