২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেগা টেলিস্কোপে ২০ টন আয়না

রাতের আকাশের আরও উজ্জ্বল ছবি তুলতে জায়ান্ট ম্যাজেলান টেলিস্কোপ নামে সবচেয়ে বড় টেলিস্কোপ বানানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার বিজ্ঞানীরা। মেগা টেলিস্কোপটি মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে মহাকাশ গবেষণাবিষয়ক সাময়িকী স্পেস ডটকম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 03:37 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

২৪ অগাস্ট ম্যাজেলান টেলিস্কোপটির প্রথম আয়না ব্যবহার করে অন্য টেলিস্কোপের চেয়ে দ্বিগুণ স্পষ্ট রাতের আকাশের ছবি তুলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এ কাজে ম্যাজেলানে ২০ টন ওজনের আয়না ব্যবহারের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।

৮০ ফুট মাপের আয়নাটি নিয়ে টেলিস্কোপটির একই আকারের মোট সাতটি আয়নার মধ্যে তিনটি নির্মিত হল। এর ফলে মহাকাশের সূক্ষ্ম আলোও নির্ণয় করা যাবে। ২০২০ সালে টেলিস্কোপটি সম্পূর্ণ চালু হলে নাসার বিখ্যাত হাবল টেলিস্কোপের চেয়ে ১০ গুণ বেশি বিশ্লেষণী ক্ষমতাসম্পন্ন হবে এটি।

ইউনিভার্সিটি অব অ্যারিজোনার অপটিক্যাল সায়েন্স বিভাগের গবেষণাগারে এ নিয়ে গবেষণা করা হয়। ইউনিভার্সিটিটির অপটিক্যাল সায়েন্স বিভাগের গবেষক অধ্যাপক ডেই উক কিম বলেন, “টেলিস্কোপে ব্যবহৃত আয়নার মধ্যে ম্যাজেলানেরটি সবচেয়ে বড়। এখন পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে বড় অপটিকাল মিরর। এর একেকটি আয়না তৈরি করতে সময় লেগেছে চার থেকে পাঁচ বছর।”