যোগ হল ‘রিপোর্ট টুইট’ বাটন
অবমাননাকর বা হয়রানীমূলক টুইট ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। সংবাদসংস্থা স্কাই নিউজ জানিয়েছে, অবমাননাকর বার্তার অভিযোগে ইতোমধ্যে স্কটল্যান্ডে তিনজনকে আটক করা হয়েছে।
অবমাননাকর টুইটের জন্য তাৎক্ষণিক অভিযোগ জানাতে ‘রিপোর্ট টুইট’ নামে নতুন বাটন যুক্ত করেছে টুইটার। বাটনটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম এবং টুইটার ডটকমে সরাসরি অভিযোগ জানাতে পারবে ভুক্তভোগীরা।
সম্প্রতি টুইটারে নারীবাদী আন্দোলনে জড়িত কয়েকজন নেত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ধরনের ঘটনায় পদক্ষেপ নেয় টুইটার। যেসব টুইটার ব্যবহারকারী এ ধরনের বার্তা টুইট করে তাদের পর্যবেক্ষণ করছে টুইটার কর্তৃপক্ষ। এ অভিযোগে তিনজনকে আটক করেছে স্কটল্যান্ড ইয়ার্ডস ই-ক্রাইম ইউনিট। একই ইউনিট এ ধরনের অভিযোগে আরও আটজনকে পর্যবেক্ষণ করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এ আন্দোলনে অগ্রণী ভ‚মিকা রাখেন চেঞ্জ ডটঅর্গ-এর কিম গ্রাহাম। তিনি টুইটারের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের পদক্ষেপ গ্রহণে অনলাইনে দীর্ঘদিন ধরে চলমান অন্যকে হয়রানি করার প্রবণতা কমে আসবে।”
অবমাননাকর বার্তার জন্য যুক্তরাজ্য টুইটারের জেনারেল ম্যানেজার টনি ওয়াং আক্রান্ত নারীদের কাছে ক্ষমা চেয়েছেন।
