২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল+ অ্যাপে নতুন ফিচার

সামাজিক যোগাযোগ সার্ভিস ‘গুগল+’-এর অ্যান্ড্রয়েড অ্যাপটি আপগ্রেড করেছে সার্চ জায়ান্ট গুগল। অ্যান্ড্রয়েড অ্যাপটিতে বেশকিছু আকর্ষণীয় ফিচারও যোগ করা হয়েছে বলে জানা গেছে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপটির নতুন সংস্করণে ব্যবহারকারীদের নিজেদের অবস্থান প্রকাশ, ফটো ফিচার ইত্যাদি যোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 05:46 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

বুধবার নতুন অ্যান্ড্রয়েড অ্যাপটির কিছু ফিচার উন্মোচন করেছে গুগল। এ অ্যাপটিতে এখন জিও-লোকেশন ফিচার যোগ করা হয়েছে। যার মাধ্যমে গুগল+ ব্যবহারকারীরা নিজেদের অবস্থান নির্দিষ্ট ব্যক্তিদের জানাতে পারবেন। এ ছাড়াও অ্যাপটিতে মেসেঞ্জারের পরিবর্তে গুগল হ্যাংআউটস এবং গুগল ড্রাইভের সঙ্গে ফটো ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা গুগল ড্রাইভে থাকা ছবি সরাসরি তাদের গুগল+ প্রোফাইলে শেয়ার করতে পারবেন।

গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, অ্যাপটি ছবি এবং ডকুমেন্ট আলাদাভাবে চিনতে সক্ষম। তাই ব্যবহারকারীদের ড্রাইভে রাখা ফাইল তাদের গুগল+ অ্যাকাউন্টে চলে আসার কোনো আশঙ্কা নেই। তিনি এ বিষয়টি নিয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত থাকার পরামর্শ দিয়েছেন।