২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোনের বেশি বিক্রি

বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্যমতে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোনের বিক্রি প্রথমবারের মতো সাধারণ ফোনের চেয়ে বেশি হল। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, এপ্রিল থেকে জুন মাসে প্রথমবারের মতো সাধারণ ফোন বা ফিচার ফোনের বিক্রিকে ছাপিয়ে গেছে স্মার্টফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 07:59 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

গার্টনারের তথ্যমতে, বিশ্বব্যাপী মোবাইল ফোনের বিক্রি মোট ৪৩ কোটি ৫০ লাখ সেট , যেখানে স্মার্টফোনের বিক্রি গণনা করা হয়েছে ২২ কোটি ৫০ লাখ। গত বছরের চেয়ে এ বছরের একই সময়ে স্মার্টফোন বিক্রি বেড়েছে ৪৬.৫ ভাগ। অন্যদিকে বেসিক মোবাইল ফোন বিক্রি হয়েছে মোট ২১ কোটি, যা গত বছরের তুলনায় ২১ ভাগ কম।

স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এশিয়া, ল্যাটিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোতে।

গার্টনারের প্রধান গবেষক আনশুল গুপ্ত বলেছেন, “২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মোবাইল ফোন বিক্রির ৫১.৮ ভাগই ছিল স্মার্টফোন। যার ফলে স্মার্টফোন প্রথমবারের মতো ফিচার ফোনের বিক্রিকে টপকেছে স্মার্টফোন।”

বেসিক ফোনগুলো কম ফাংশন প্রদর্শন করে এবং এগুলোর দামও কম। অন্যদিকে স্মার্টফোনকে সংজ্ঞায়িত করার যায় এর অ্যাপ্লিকেশন ও ইন্টারনেটের সঙ্গে যুক্ত করার ক্ষমতার মাধ্যমে।