২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে ফ্লায়িং মেশিন অনুমোদন

কোনো প্রশিক্ষিত চালক ছাড়াই সাধারণ মানুষের পিঠে বেঁধে আকাশে ওড়ার উপযোগী জেটপ্যাক ব্যবহারের পরীক্ষামূলকভাবে অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড। স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নির্মাতা প্রতিষ্ঠান মার্টিন এয়ারক্রাফট আশা করছে, আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে জেটপ্যাক বিক্রি শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 07:56 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

নিউজিল্যান্ডের বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি ডেভেলপারদের এ মেশিনটি উড়ানোর অনুমতি দেয়। এতে সাধারণ মানুষ পিঠে মেশিনটি নিয়ে কোনো প্রশিক্ষিত পাইলট ছাড়াই আকাশে উড়তে পারবে।

জেটপ্যাক নিয়ে গ্লিন মার্টিন ৩০ বছরের বেশি সময় ধরে এ গবেষণা চালিয়েছেন নিজের গ্যারেজে। ছোটবেলায় টেলিভিশনে থান্ডারবার্ডস এবং লস্ট ইন স্পেস দেখে তিনি এ ধরনের জেটপ্যাক উদ্ভাবনে অনুপ্রাণিত হন।

মার্টিনের প্রত্যাশা প্রতিদিন ব্যবহার উপযোগী জেটপ্যাক তৈরি করা, যাতে ব্যক্তিগত যানবাহনের মতো নিজে নিজেই এটি চালানো যায়।

জেটপ্যাকে আছে একজোড়া সিলিন্ডার এবং কার্বন-ফাইবার ফ্রেমের সঙ্গে সংযুক্ত পরিচালনা ফ্যান। ফ্রেমের পেছনে চালকের আসন। ডানাহীন জেটপ্যাক চালাতে দুটি জয়স্টিক ব্যবহার করতে হয়। কোনো দুর্ঘটনা ঘটলে চালক যাতে নিরাপদে অবতরণ করতে পারেন, সে জন্য প্যারাসুটের ব্যবস্থাও থাকছে।

ফ্লায়িং মেশিনটির দাম নির্ধারণ হতে পারে এক লাখ ৫০ হাজার ডলার থেকে দুই লাখ ৫০ হাজার ডলার।