২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলজি স্মার্টফোনের পেছনেও বাটন

স্মার্টফোনের সামনের ক্যামেরা দিয়ে সহজে নিজের ছবি তুলতে ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা এলজি জি২ স্মার্টফোনে বিশেষ ফিচার যুক্ত করেছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পেছনের বাটনের মাধ্যমে শব্দ বাড়ানো-কমানো ছাড়াও ক্যামেরা চালু করা এবং নোট-টেকিং সফটওয়্যার ব্যবহার করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 06:51 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

বিশ্বের তৃতীয় শীর্ষ স্মার্টফোন বিক্রেতা এলজি জানিয়েছে, ৫.২ ইঞ্চির পর্দার জি২ স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। নতুন ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ২৪ বিট/১৯২ কিলোহার্টজ অডিও প্লে-ব্যাক থাকবে।

স্মার্টফোনের পেছনের দিকে মুভিং বাটন থাকায় সামনের ক্যামেরা দিয়ে ছবি তোলা আরও সহজ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্যাজেট রিভিউ সাইট পকেট-লিন্টের প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট মাইলস এলজির নতুন ডিভাইস সম্পর্কে জানিয়েছেন, এ প্রযুক্তি স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪-এর চেয়ে অনেক উন্নত।

এলজি জানিয়েছে, জি২ স্মার্টফোন প্রথমে দক্ষিণ কোরিয়া ও পরবর্তীতে উত্তর আমেরিকা ও ইউরোপসহ বিভিন্ন দেশে বাজারজাত করা হবে।