২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকিং ঝুঁকিতে সিম কার্ড

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, মোবাইলে ব্যবহৃত সিম কার্ড খুব সহজেই হ্যাক করা যেতে পারে। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান ক্রিপ্টোগ্রাফি বিশেষজ্ঞ কার্স্টেন নোল এবং তার সহযোগী নিরাপত্তা বিশেষজ্ঞরা সিম কার্ডের নিরাপত্তা ব্যবস্থার এ ত্রুটি প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 06:41 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

গবেষণাটিতে নোল এবং তার দল এক হাজার সিম কার্ড পরীক্ষা করে দেখেছেন। এসব সিম কার্ডের মধ্যে অনেকগুলোই শুধু কয়েক মিনিটের চেষ্টাতেই হ্যাক করা সম্ভব হয়েছে। নোল জানিয়েছেন, সিম কার্ডের এ ত্রুটির ফলে বিশ্বের প্রায় সব সিম কার্ডই হ্যাকিং ঝুঁকিতে রয়েছে।

গবেষণাদলটি আরও জানিয়েছে, সিম কার্ড হ্যাক করে ফোনের মাধ্যমে সহজেই বিভিন্ন ব্যাংকের বিস্তারিত তথ্য হাতিয়ে নিতে পারবে হ্যাকাররা।

তবে গবেষকরা জানিয়েছেন, ফোনের মাধ্যমে সিম হ্যাক করতে হয় হ্যাকারদের। নোল এ প্রসঙ্গে পাওয়া যাবতীয় তথ্য সেবাপ্রদানকারী এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের জানিয়েছেন, যাতে তারা এ ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারেন।