টেক জায়ান্টদের কর ফাঁকির বিরুদ্ধে জি২০
কর্পোরেট ট্যাক্স ফাঁকির প্রবণতা রোধ করার জন্য খসড়া পরিকল্পনা করেছে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি২০।
অ্যাপল, অ্যামাজানসহ টেক জায়ান্টগুলোর আইনের বিভিন্ন ফাঁক ব্যবহার করে কর ফাঁকি দেওয়ার প্রবণতা লক্ষ করছে বিভিন্ন পশ্চিমা দেশ। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, কর্পোরেট ট্যাক্স ফাঁকির প্রবণতা রোধ করার জন্য খসড়া পরিকল্পনা করেছে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি২০।
বিষয়টি নিয়ে গত বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ওইসিডি) জানিয়েছে, কর ফাঁকির প্রবণতা রোধে জি২০ গ্রুপ একত্রিত হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি রোধে তৈরি খসড়া পরিকল্পনাটি জুলাই মাসে জি২০ সভায় আলোচনা করা হবে।
