২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াহুর মালিকানায় বিগনোগিনস

বিগনোগিনস নামে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রতিষ্ঠানকে কিনে নিচ্ছে ইয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 08:25 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

মালিকানা পরিবর্তিত হচ্ছে সিলিকন ভ্যালির প্রথমদিকের প্রতিষ্ঠান বিগনোগিনসের। ইন্টারনেটে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু মোবাইল অ্যাপ্লিকেশনের তৈরির উদ্দেশ্যে কিনে নিচ্ছে। সংবাদমাধ্যম ইউএসএটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়াহু সোমবার প্রতিষ্ঠানটি কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

উভয় প্রতিষ্ঠান একটি সমঝোতা চুক্তিতে সই করেছে। নতুন সিইও মারিসা মেয়ার ইয়াহুতে যোগ দেওয়ার পর থেকেই ইয়াহু বেশ কিছু প্রতিষ্ঠান কিনে নিয়েছে।

বিগনোগিনস বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে। আর মোবাইল এবং স্মার্টফোনের সবধরনের পণ্যের চাহিদা থাকায় ইয়াহু নিত্যনতুন মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির লক্ষ্যে বিগনোগিনস কেনার পরিকল্পনা হাতে নিয়েছে।

তবে বিগনোগিনস কিনতে ইয়াহু কী পরিমাণ অর্থ খরচ করছে, তা এখনও প্রকাশ করেনি।