আইওয়াচের ট্রেডমার্ক চাইল অ্যাপল
অ্যাপলের নতুন পণ্য আইওয়াচের ট্রেডমার্কের জন্য জুন মাসে জাপানে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন পণ্য আইওয়াচের ট্রেডমার্কের জন্য জাপানে আবেদন করেছে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপল জুন মাসে জাপান পেটেন্ট অফিসে আইওয়াচের ট্রেডমার্কের জন্য আবেদন করে।
আইওয়াচকে ঘড়ি অথবা হ্যান্ডহেল্ড কম্পিউটারের শ্রেণিভুক্ত করা হয়েছে। গুজব রটেছিল, অ্যাপল আইওয়াচের মতো একটি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে। পরবর্তীতে অ্যাপল তাদের একটি বিজ্ঞাপনে আইওয়াচের ছবি দিয়ে গুজবের অবসান করে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা গেছে, অ্যাপলের প্রায় একশ’ পণ্য ডিজাইনার নতুন এ স্মার্টওয়াচটির জন্য কাজ করেছেন। আইওয়াচকে আইওএস ডিভাইস এবং আইফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে।
