২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলকে ওয়াই-ফাই ডেটা মোছার নির্দেশ

২০০৭ সাল থেকে গুগল স্ট্রিট ভিউ সেবার জন্য কাজ করছে। কিন্তু এ সেবা প্রদান করতে গিয়ে বিভিন্ন অভিযোগে গুগলকে বিভিন্ন সময় আইনের সামনে হাজির হতে হয়েছে। সংবাদ সংস্থা বিবিসি এক খবরে জানিয়েছে, বিভিন্ন শহরে অরক্ষিত ওয়াই-ফাই নেটওয়ার্ক দিয়ে গুগল স্ট্রিট ভিউ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

এপ্রিলের শেষের দিকে গুগলকে স্ট্রিট ভিউয়ের মাধ্যমে ওয়াই-ফাই ডেটা সংরক্ষণের দায়ে ২৫ হাজার ডলার জরিমানাও দিতে হয়েছে।

গুগল একে ‘অনবধানবশত সংগৃহীত’ ডেটা বলে উল্লেখ করেছে। সম্প্রতি যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার অফিস এ জন্য গুগলকে কোনো জরিমানা প্রদানে বাধ্য করছে না; বরং ৩৫ দিনের মধ্যে সংগৃহীত সব ডেটা মুছে ফেলার নির্দেশ দিয়েছে।

অনুসন্ধানে আরও বলা হয়েছে, গুগল ২০১০ সাল থেকে অরক্ষিত ওয়াই-ফাই নেটওয়ার্ক হতে ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে আসছিল।