কোয়ালকম প্রসেসর ব্যবহার করবে এলজি
এলজি ইলেকট্রনিকস তাদের আগামী স্মার্টফোনগুলোতে শক্তিশালী কোয়ালকম প্রসেসর থাকবে। এলজি এবং কোয়ালকম একসঙ্গে ঘোষণা দিয়েছে, জনপ্রিয় এলজি অপটিমাস স্মার্টফোন সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর ব্যবহার করা হবে।
স্ন্যাপড্রাগন ৮০০-কে বলা হয় বর্তমান বাজারে সর্বাধুনিক মোবাইল অ্যাপ্লিকেশন প্রসেসর। কোয়ালকম দাবি করেছে, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো প্রসেসরের চেয়ে ৭৫% বেশি ক্ষমতাসম্পন্ন।
প্রসেসরটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করবে। কোয়াডকোর সিপিইউ প্রসেসিং পাওয়ার এবং অ্যাডভান্সড গ্রাফিকস কোরসমৃদ্ধ এ প্রসেসরে অন্তর্ভুক্ত থাকবে ব্লুটুথ ৪.০, ওয়াই-ফাই ৮০২.১১এ/বি/জি/এন/এসি, জিএসএম/জিআরপিএস/এজ, ডব্লিউ-সিডিএমএ/ইউএমটিএস/ এইচএসডিপিএ/এইচএসপিএ+, এমবিএমএস, ৪ জি/এলটিই ক্যাট.৪, সিডিএমএ২০০০/ইভি-ডিও এবং টিডি-এসসিডিএমএ।
নতুন কোয়ালকম প্রসেসরসহ এলজি অপটিমাস জি২ স্মার্টফোন এ বছরের শেষের দিকে বাজারে আসার কথা রয়েছে।
