ড্রোন ব্যবহার করছে এফবিআই
নজরদারি বাড়াতে মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই) ড্রোন ব্যবহার করছে বলে স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গোয়েন্দা নজরদারি বাড়াতে চালকবিহীন বিমান বা ড্রোন ব্যবহার করছে। সংবাদ সংস্থা বিবিসির খবরে প্রকাশ, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে এফবিআই পরিচালক রবার্ট ম্যুলার জানান, গোয়েন্দা নজরদারিতে যুক্তরাষ্ট্রে সীমিত ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হচ্ছে।
এফবিআই পরিচালক ম্যুলার বলেন, তারা ড্রোনের যে নীতিমালা উন্নয়ন করছেন তা ‘প্রাথমিক পর্যায়ে’ ছিল। বর্তমানে খুবই সামান্য ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তির ব্যবহার ঘটছে।
সম্প্রতি দেশটির গুপ্তচর সংস্থা ফোন রেকর্ড এবং ইন্টারনেটে তথ্য-উপাত্ত নিয়ে পর্যবেক্ষণ করছে। রবার্ট ম্যুলার বলেছেন, এফবিআই নজরদারির জন্য ‘নির্দিষ্ট দুর্ঘটনা’র ক্ষেত্রেই কেবল ড্রোন ব্যবহার করছে।
বিবিসি জানিয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বে ৩০ হাজার ড্রোন মোতায়েন হবে, যার অর্ধেক থাকবে যুক্তরাষ্ট্রে।
