২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের শিশুপর্নোবিরোধী কর্মসূচি

গুগল ইন্টারনেট থেকে শিশুপর্নোবিষয়ক ছবি সরিয়ে ফেলার কর্মসূচি নিয়েছে। সংবাদ সংস্থা সিএনএনের খবরে প্রকাশ, গুগল ইন্টারনেটে শিশুদের অপব্যবহার ও শিশুপর্নোবিরোধী এক কর্মসূচির আওতায় নতুন প্রযুক্তি আনবে। এতে গুগলের বাজেট ৭০ লাখ ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

প্রথম ধাপে গুগল ইন্টারনেট থেকে শিশুপর্নো সরিয়ে ফেলার জন্য ৫০ লাখ ডলার ব্যয় করবে এবং দ্বিতীয় ধাপে আরও কার্যকর উপায় খুঁজে বের করতে গবেষণা কর্মকাণ্ডে ২০ লাখ ডলার ব্যয় করবে।

গুগল গিভিং নামে একটি প্রকল্পের পরিচালক জ্যাকুলিন ফুলার এক ব্লগ পোস্টে লিখেছেন, বাস্তবজগতে অপরাধীদের মতো ওয়েবেও অন্ধকারাচ্ছন্ন এলাকা রয়েছে।

শিশুপর্নো রোধ করতে গুগল অন্যান্য গ্রুপকে সঙ্গে রাখছে। এ কর্মসূচিতে গুগলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন’ এবং ‘ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন’।