২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ্যেই কেবল তথ্য দেবে প্রযুক্তি মহারথীরা

গ্রাহকদের যেসব তথ্য যুক্তরাষ্ট্র সরকার সার্চ জায়ান্ট গুগল, সোশাল নেটওয়ার্ক জায়ান্ট ফেইসবুক এবং সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কাছ থেকে সংগ্রহ করেছে, তা প্রকাশ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 02:35 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান ৫ জুন প্রকাশ করে, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। এ খবরটি ছড়িয়ে পড়ার পর নানা প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করে।

যুক্তরাষ্ট্র সরকারের তথ্য সংগ্রহ করার তালিকায় নয়টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানও রয়েছে। এমনকি গুগল এবং অ্যাপলের মতো প্রতিষ্ঠানও রয়েছে এ নয়টি প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায়।

বিষয়টি নিয়ে গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার যে অভিযোগে গ্রাহকদের তথ্য সংগ্রহ করছে তা একেবারেই সত্য নয়। প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের করা ‘অনুমতি’ আবেদন নাকচ করে দিলে তা সাধারণ জনগণের অনিশ্চয়তা বাড়াবে।