২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছর পর লাভের ঘরে সনি

পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো বার্ষিক হিসাবে মুনাফার মুখ দেখল ইলেকট্রনিক জায়ান্ট সনি। বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, ৩১ মার্চ শেষ হওয়া অর্থিক বছরে ৪৩.৬ কোটি ডলার মুনাফা করেছে জাপানি প্রতিষ্ঠানটি। এক বছর আগে ওই একই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির লোকসান ছিল ৪৫.৭ কোটি ডলার।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 07:12 PM

Updated : 25 Apr 2022, 06:42 PM

সনি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জাপানি ইয়েনের মান কমে যাওয়ার ঘটনা অনেকখানি অবদান রেখেছে প্রতিষ্ঠানটির এ সাফল্যে। ইয়েনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে জাপানি পণ্যের দাম কমায় অনেক বিদেশি ক্রেতার কাছে সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে সনির পণ্যগুলো।

অনেকদিন ধরেই ইলেকট্রনিক্স বাজারে কঠিন সময় পার করছে একসময়ের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সনি। টিকে থাকার জন্য সম্প্রতি নিউ ইয়র্কে হেডকোয়ার্টারের মতো বেশকিছু গুরুত্বপূর্ণ স্থায়ী সম্পদ বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

চলতি আর্থিক বছরে মুনাফা ৫০ কোটি ডলার ছাড়াবে বলেই আশা করছে সনি। তবে সাম্প্রতিক সাফল্যের পরও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খুব শিগগিরই কাটছে না দুঃসময়। আরও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে সনিকে, এমনটাই মনে করছেন তারা।