এসারের নতুন দুই ল্যাপটপ আর ট্যাবলেট
কম্পিউটার বাজারে চলতি মন্দার মধ্যেও শুক্রবার একসঙ্গে নতুন দুটি ল্যাপটপ কম্পিউটার এবং একটি ট্যাবলেট লঞ্চ করেছে তাইওয়ানভিত্তিক শীর্ষস্থানীয় ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান এসার। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, অ্যাসপায়ার আরসেভেন এবং অ্যাসপায়ার পিথ্রি দুটি ল্যাপটপেই আছে টাচস্ক্রিন, অন্যদিকে ৭.৯ ইঞ্চি স্ক্রিনের আইকনিয়া এওয়ান অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি বিক্রি হবে ১৬৯ ডলার দামে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
