২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন যুগের ‘উইন্ডোজ’ হবে অ্যানড্রয়েড

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 10:40 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

মোবাইল ডিভাইসের জন্য সার্চ জায়ান্ট গুগলের অপারেটিং সিস্টেম (ওএস) অ্যানড্রয়েডের আধিপত্য প্রতিনিয়ত বেড়েই চলেছে। ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাংয়ের সর্বশেষ স্মার্টফোনের ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড। এছাড়া চিপ জায়ান্ট ইনটেল এবং তাদের অংশীদাররা অ্যাটম প্রসেসরের অ্যান্ড্রয়েডচালিত ল্যাপটপ তৈরি করছে। বিজ্ঞানবিষয়ক সাইট লাইভ সায়েন্স এক প্রতিবেদনে জানিয়েছে, শীঘ্রই কম্পিউটারের ওএস হিসেবে অন্য অপারেটিং সিস্টেমগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু করতে পারে অ্যানড্রয়েড। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)