থ্রিডি অ্যানিমেশনে দেখা যাবে বিকাশের কার্যক্রম
ব্র্যাক ব্যাংকের মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ‘বিকাশ’ এনেছে থ্রিডি অ্যানিমেশন, যার পুরোটাই তৈরি হয়েছে বাংলাদেশে। ভিডিওটিতে থ্রিডি অ্যানিমেশন, পপ্আপ পেপার এফেক্ট এবং রঙ এর যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের প্রতীকী রুপ তুলে ধরা হয়েছে। এতে দৈনন্দিন টাকা আদান-প্রদানের জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা হয়েছে।
এই বিষয়ে বিকাশের অফিসার, (এটিএল) সৈয়দ তওসিফ হক বলেন, ‘বিকাশের বিভিন্ন সার্ভিস অ্যানিমেশনটিতে তুলে ধরা হয়েছে। বিশেষ করে টাকা আদান-প্রদানের বিষয়গুলো খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে।’
উদ্যমি ও প্রতিভাবান তরুণ গ্রাফিক অ্যানিমেটরদের নিয়ে তৈরি স্টুডিও বাঙ্গী ভিডিওটি অ্যানিমেট করেছে। ১৫ মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে বাংলাদেশে তৈরি বিশ্বমানের এই অ্যানিমেশন, বলেন তওসিফ।
ভিডিওটিতে দেখানো হয়েছে বিকাশ কিভাবে সহজে, দক্ষতার সঙ্গে এবং দ্রুততম সময়ে মানুষের দৈনন্দিন অর্থনৈতিক প্রয়োজন মেটায়। ভিডিওটিতে আরও দেখানো হয়েছে যে বিকাশ শুধু ব্যাংকিং সুবিধাবঞ্ছিতদের জন্যই নয় বরং এটি শহরবাসীদের জন্যেও প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক।
