২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানোনিমাসের আক্রমণে উত্তর কোরিয়ার সোশ্যাল নেটওয়ার্ক

উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট এবং অনলাইন সংবাদ সংস্থার ওপর আক্রমণ চালিয়েছে হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন অ্যানোনিমাস। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ার অনলাইন সংবাদ মাধ্যম উরিমিনোজোকিরি হ্যাক করে অচল করে দিয়েছে অ্যানোনিমাস হ্যাকাররা। একই সঙ্গে দখল নিয়ে নিয়েছে সরকার নিয়ন্ত্রিত টুইটার এবং ফ্লিকার অ্যাকাউন্টের।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

উরিমিনোজোকিরির ট্ইুটার পেইজটিতে ‘হ্যাকড’ মেসেজ দেখা যাচ্ছে গ্রিনিচ মান সময় সকাল ৭টা থেকে। বদলে দেয়া হয়েছে সাইটটির অ্যাভাটারও। উরিমিনোজোকিরির ফ্লিকার পেইজটিও দখল করে নিয়েছে অ্যানোনিমাস হ্যাকাররা, পোস্ট করা হয়েছে কিম জং-উনকে ব্যাঙ্গ করে তৈরি ছবি।

উত্তর কোরিয়ার জাতীয় এয়ার লাইন এয়ার কোরিও-এর সাইটটিও অ্যানোনিমাস হ্যাকারদের ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণের শিকার হয়েছে বলে ‘ধারণা’ প্রকাশ করছে বিবিসি।

উল্লেখ্য, এপ্রিলের প্রথম সপ্তাহেই ‘অপারেশন ফ্রি কোরিয়া’ নামে উত্তর কোরিয়ার সরকারের বিরুদ্ধে আক্রমণ শুরু করার হুমকি দিয়েছিলো অ্যানোনিমাস হ্যাকাররা।