আসছে ‘সোলারকপ্টার’
ইউনিভার্সিটি অফ লন্ডনের অধীনস্থ কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থীদের একটি দল সৌরশক্তির সাহায্যে চলতে সক্ষম হেলিকপ্টার তৈরির জন্য কাজ করছে। প্রযুক্তি বিষয়ক সাইট গিজম্যাগ জানায়, দূর নিয়ন্ত্রিত এই হেলিকপ্টার নানা কাজে ব্যবহার করা যাবে।
হেলিকপ্টারটির ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এর সঙ্গে ক্যামেরা, জিপিএস-সহ আরও দরকারি ডিভাইস সংযুক্ত করা হবে। পরবর্তীতে যাতে সাশ্রয়ী যাতায়াত, ট্রাফিক নিয়ন্ত্রণসহ অন্যান্য ক্ষেত্রে একে ব্যবহার করা যায়।
