২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়ার্স অফ ওয়ার গেইমের নতুন সংস্করণ ‘জাজমেন্ট’

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবং গেইম নির্মাতা এপিক গেইমস ১৯ মার্চ বাজারে আনলো ‘গিয়ার্স অফ ওয়ার’ গেইমের নতুন সংস্করণ ‘জাজমেন্ট’। প্রযুক্তি বিষয়ক সাইট টেকনিউজডেইলি জানিয়েছে, জাজমেন্ট গেইমটি গিয়ার্স অফ ওয়ার এর প্রিকুয়েল হিসেবে তৈরি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 05:41 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

গিয়ার্স অফ ওয়ার সিরিজের নতুন সংস্করণে নায়ক মার্কাস ফেনিক্স-এর পরিবর্তে লেফটেন্যান্ট ডেমন বেয়ার্ড ও তার দল কিলো স্কোয়াড নিয়ে খেলতে হবে। গেইমটিতে, ভবিষ্যতের পটভূমিকায় লড়াই করতে হবে আক্রমণকারী শত্রুপক্ষ লোকাস্ট হর্ডের বিরুদ্ধে।

নতুন সংস্করণ জাজমেন্ট-এ বিভিন্নভাবে গেইমটি খেলতে পারবেন গেইমার। সিঙ্গেল প্লেয়ার মোডে খেললে গেইমটির প্রতিটি ধাপে নেয়া যাবে অতিরিক্ত চ্যালেঞ্জ। প্রতিটি অতিরিক্ত চ্যালেঞ্জ গেইমারকে সাহায্য করবে ‘এক্সপেরিয়েন্স পয়েন্ট’ বাড়াতে এবং গেইমের বিভিন্ন কনটেন্ট পেতে।

সিঙ্গেল প্লেয়ার মোডে গেইমটি চ্যালেঞ্জিং ও মজার হলেও অনেক গেইমারই মাল্টিপ্লেয়ার মোডে গেইম খেলতে পছন্দ করেন। মাল্টিপ্লেয়ার মোডে গেইমারদের বিভিন্ন প্রকারের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দু’জন একত্রে খেললে প্রতি মুহূর্তে সাবধান থাকতে হবে শত্রুপক্ষের আক্রমণের পাল্টা জবাব দেয়ার জন্য। অসম্ভব প্রতিযোগিতার মধ্য দিয়ে পার করতে হবে গেইমটির এক একটি ধাপ।

এক্সবক্স৩৬০Ñএ খেলার উপযোগী এ গেইমটির দাম ধরা হয়েছে ৫৯.৯৯ ডলার।