সন্ত্রাসী ধরতে নতুন প্রযুক্তি ‘ফেইসরিডিং’
জাপানের ফুজিৎসু ল্যবরেটরিস মুখের ছবি দেখেই ক্ষতিকর কর্মকা- ঘটানোর আগে সন্ত্রাসী সনাক্ত করার নতুন প্রযুক্তির ঘোষণা দিয়েছে। ওই প্রযুক্তির মাধ্যমে একজন সম্ভাব্য সন্ত্রাসীকে সনাক্ত এবং গ্রেপ্তার করা যেতে পারে বলে জানিয়েছে, প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকট্্ির।
এই প্রযুক্তিটি তৈরির মূল উদ্দেশ্য ছিলো, মুখের ছবি দেখেই কারো স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তির মুখের উজ্জ্বলতার ধরন দেখে ধমণীর স্পন্দন সম্পর্কে ধারণা পাওয়া।
প্রতিষ্ঠান থেকে বলা হয়, যন্ত্রটি থেকে কোনো ফলাফল পেতে বিশেষ ধরনের কোনো যন্ত্র দরকার পড়বে না। স্মার্টফোনে সংযুক্ত ক্যামেরা, সিকিউরিটি ক্যামেরা এমনকি পিসি থেকেও এই কাজটি করা যাবে। যন্ত্রটির সবচেয়ে ভালো দিক হচ্ছে, এটি মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে ফলাফল দিতে পারে।
