২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানেই পাঠানো যাবে কৃত্রিম উপগ্রহ

মহাকাশে কৃত্রিম উপগ্রহ রকেটের মাধ্যমে পাঠানোর বদলে বাণিজ্যিক বিমান দিয়েই পাঠানো যাবে। এর ফলে পাঁচ কোটি ডলারের পরিবর্তে খরচ হবে মাত্র ১০.৬ লাখ ডলার। সুইস স্পেস সিস্টেম (এস থ্রি) বাণিজ্যিক বিমান ও শাটলের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ওয়েবসাইট গিজম্যাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 10:48 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

প্রকল্পটির কাজ ২০১৫ সালে সুইস শহর পেয়ারনিতে শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, কৃত্রিম উপগ্রহ পাঠাতে জিরো গ্র্যাভিটি সার্টিফিকেট পাওয়া বাণিজ্যিক বিমান এয়ারবাস এ৩০০ ব্যবহার করা হবে। বিমানটির উপরের অংশে থাকবে কৃত্রিম উপগ্রহ বহনকারী শাটল, যার ওজন হবে সর্বোচ্চ ২৫০ কিলোগ্রাম।

স্পেসপোর্ট থেকে রওনা হবে বিমানটি এবং ৩২,০৩৮ ফিট উচ্চতায় পৌঁছানোর পর শাটলটি বিচ্ছিন্ন হবে। এ পর্যায়ে শাটলটির ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে আরও আশি কিলোমিটার উপরে গিয়ে কার্গো বে থেকে উৎক্ষেপণ করবে কৃত্রিম উপগ্রহ এবং শাটলটি নেমে আসবে স্পেসপোর্টে। এতে করে পুনরায় ব্যবহার করা যাবে শাটলটিকে। সুইস স্পেস সিস্টেম আরো জানায়, শাটলটিকে যে কোনো পরিস্থিতিতে বা সময়ে স্পেসপোর্টে ফিরিয়ে আনা যাবে।

প্রকল্পটি প্রথম পরীক্ষা করা হবে ২০১৭ সালের শেষ নাগাদ।