বিবর্তনেই মানুষের ম¯িত্মষ্কের আশ্চর্য গঠন?
মানুষের ম¯িত্মষ্কের সামনের অংশে কমপক্ষে দু’টি কার্যকর স্নায়ুজাল (নেটওয়ার্ক) আছে, যা কিনা মানুষের কাছের প্রজাতি রেসাস বানরে অনুপস্থিত। সায়েন্স ডেইলি জানিয়েছে, বিবর্তনের ফলে তৈরি নতুন সংযুক্ত এই স্নায়ুজালই মানুষে পরিণত করেছে।
হারভার্ড মেডিকেল স্কুলের নিউরোফিজিওলজিস্ট উইম ভানডাফেল, ইটালিয়ান এবং আমেরিকান গবেষকদের একটি দলের সঙ্গে একত্রে ম¯িত্মষ্কের স্ক্যান পর্যবেক্ষণ করে মানব মস্তিষ্ক বিষয়ে তাদের গবেষণাপত্রে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করেন।
বিজ্ঞানীরা ধারণা করেন, প্রায় আড়াই কোটি বছর আগে রেসাস বানর বিবর্তিত হয়ে মানুষে পরিণত হয়। তখন থেকে এখন পর্যšত্ম কখনও ম¯িত্মষ্কে কোন অংশ কখনো নতুন করে যুক্ত হয়েছে, কখনো তা বিলুপ্ত হয়েছে, আবার কখনো তা পুরোপুরি পরিবর্তিত হয়েছে। এ বিষয়টিই পরবর্তীতে জন্ম দেয় একটি প্রশ্নের- তাহলে কী মানুষের মস্তিষ্কের এই আশ্চর্য গঠনের জন্য দায়ী বিবর্তন? বিজ্ঞানীরা এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন অনেকদিন ধরেই। তবে সেই উত্তরের স্বপক্ষে তেমন কোনো প্রমাণ এতোদিন তাদের হাতে ছিলোনা।
ভানডাফেল বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আমরা সিনেমা দেখার সময় এবং বিশ্রামে থাকার সময় মানুষ এবং বানরের ম¯িত্মষ্ক স্ক্যান করে দেখতে চেয়েছি, এই দুই অবস্থায় বানর এবং মানুষের ম¯িত্মষ্কেও সচল কর্টিকাল স্নায়ুজালের তুলনামূলক অবস্থা কী থাকে। গবেষণায় দেখা গেছে, বিশ্রামের সময় ম¯িত্মষ্কের স্নায়ু জালের বেশিরভাগ অংশ স্থির থাকলেও কিছু অংশ সচল থাকে। তবে এসময় বানরের মাত্র একটি স্নায়ুজাল সচল থাকলেও মানুষের দু’টি কার্যকর স্নায়ুজাল দেখা যায়। কিন্তু দেখা এবং শোনার সময় মানুষের স্থির স্নায়ুজাল একটু অন্য পদ্ধতিতে সাড়া দেয়, যা বানরের ম¯িত্মষ্কের কোন অংশেই দেখা যায় না। অর্থাৎ গঠনগত দিক থেকেই এই অংশগুলো বানরের ম¯িত্মষ্কে অনুপস্থিত।’
মানুষের ম¯িত্মষ্কের পেছন দিকের উঁচু অংশ এবং কর্টেক্সের সামনের দিকটা বেশি সচল থাকে। ধারণা করা হয়, এ অংশগুলোতেই মানুষের বুদ্ধিমত্তা কার্যকর থাকে।
